‘মর্টাল কম্ব্যাট ২’ সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার, উত্তেজনা তুঙ্গে
entertainment
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্টাল কম্ব্যাট’ ছবির সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট ২’ আগামীকাল শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে। পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড। এতে অভিনয় করেছেন কার্ল আরবান, জো তাসলিম, হিরোয়ুকি সানাদা ও লুইস টান। সিনেমাটি শাও কানের শাসনের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মিত।