কিয়ারা আদভানির কড়া জবাব, গুঞ্জনকে বললেন 'অ্যাবসোলিউট ননসেন্স'
entertainment
দক্ষিণী সুপারস্টার যশের সিনেমা ‘টক্সিক’-এর গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিয়ারা আদভানি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অ্যাবসোলিউট ননসেন্স।” চলতি বছরের শুরুতে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কারণে প্রশ্ন উঠেছে নারীর ভূমিকা নিয়ে। পরিচালনা করেছেন গীতু মোহন দাস, এতে অভিনয় করেছেন হুমা কুরেশী ও নয়নতারা।