মাইকেল জ্যাকসনের বায়োপিকের প্রভাবে গানগুলোর স্ট্রিমিং বেড়েছে ১১৬%

entertainment
মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল' মুক্তির পর তার গানগুলোর স্ট্রিমিং ১১৬ শতাংশ বেড়েছে। বিলবোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল মুক্তির আগে দুই সপ্তাহে জ্যাকসনের গানের স্ট্রিম ছিল ৫ কোটি ৬ লাখ এবং ৫ কোটি ৫৩ লাখ। সবচেয়ে বেশি শোনা হচ্ছে 'বিলি জিন' ও 'আই ওয়ান্ট ইউ ব্যাক'। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টন ফুকোয়া এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাফার জ্যাকসন।