নাটকের গান গেয়ে নতুন আলোচনায় মৌমিতা বড়ূয়া

entertainment
সংগীতশিল্পী মৌমিতা বড়ূয়া সম্প্রতি দুটি খণ্ড নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন। রুবেল আনুশ পরিচালিত ‘কাঠের ফুল’ ও ‘নজর’ নাটকের টাইটেল গানগুলোতে মৌমিতা একক ও দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন। সৈয়দ নাফিসের লেখা ও সুরে গান দুটি ইতোমধ্যেই প্রচারে এসেছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। মৌমিতা বলেন, “ভালো কিছু গান করার সুযোগ পাচ্ছি—এটাই আমার জন্য বড় পাওয়া।”