সাত বছর পর পুলিশ চরিত্রে ফিরলেন সাইফ আলি খান
entertainment
বলিউডের নবাব সাইফ আলি খান সাত বছর পর আবারও পুলিশ চরিত্রে ফিরছেন। তাঁর নতুন ছবি 'কর্তব্য' ১৫ মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে। ছবিতে সাইফ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার মধ্যে দ্বন্দ্বে রয়েছেন। ছবিটি শাহরুখ খানের 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট' প্রযোজিত এবং পরিচালনা করেছেন পুলকিত। সাইফের সঙ্গে রসিকা দুগ্গাল ও সঞ্জয় মিশ্রও অভিনয় করেছেন।