আরণ্যকের ৪৪ বছরের ঐতিহ্য, মঞ্চে ‘রাঢ়াঙ’

entertainment
শ্রমিকদের সংগ্রামের বার্তা নিয়ে ‘রাঢ়াঙ’ নাটকের ২২৬তম প্রদর্শনী রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২ সেপ্টেম্বর ২০০৪ সালে প্রথম মঞ্চায়িত নাটক ‘রাঢ়াঙ’ মহান মে দিবস উপলক্ষে গতকাল ২২৬তম প্রদর্শনী হয়। নাট্যকার মামুনুর রশীদ বলেন, ১৯৮২ সাল থেকে মে দিবস উদ্‌যাপন করছে আরণ্যক নাট্যদল। অনুষ্ঠানে গান, আবৃত্তি, আলোচনা ও পথনাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজন ছিল। নাটকটি সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটে নির্মিত, যা আজও প্রাসঙ্গিক।