ব্রিটনি স্পিয়ার্সের আদালতে হাজিরা, ১২ মাসের প্রবেশনের সম্ভাবনা

entertainment
৪৪ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্সকে মার্চের শুরুতে গ্রেফতার করা হয়। আগামী ৪ মে ভেনচুরা কাউন্টির আদালতে হাজিরা দিতে হবে তাকে। অভিযোগ অনুযায়ী, তিনি মাদক ও অ্যালকোহল সেবনের কারণে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে দোষ স্বীকার করবেন। আদালতের নির্দেশে তাকে ১২ মাসের জন্য প্রবেশনে রাখা হবে এবং ড্রাইভার সেফটি কোর্সে অংশ নিতে হবে।