৪৪ বছর পরেও মে দিবসে আরণ্যকের ঐতিহ্য অব্যাহত
entertainment
বাংলাদেশে প্রগতিশীল নাট্যচর্চার সংগঠন আরণ্যক নাট্যদল ১ মে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মে দিবস উদযাপন করে। অনুষ্ঠানে শ্রমিকদের বিপ্লবী সংগীত ‘ইন্টারন্যাশনাল’ পরিবেশিত হয়। মামুনুর রশীদ বলেন, “শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই হোক এবারের মে দিবসের অঙ্গীকার।” ডা. ফওজিয়া মোসলেম নারীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। ১৯৮২ সাল থেকে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করছে আরণ্যক।