মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকাদের জমকালো উপস্থিতি
entertainment
আজ রাত ৮টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘২৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। ২৪ এপ্রিল ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে এম এ আলমগীরকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সংগীতশিল্পী জেমসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী সঞ্চালনা করেন। রেড কার্পেট আয়োজনটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।