সিডনিতে জেমস ও রূপমের রক কনসার্ট, দর্শক সংখ্যা ৩৫০০
entertainment
অস্ট্রেলিয়ার সিডনিতে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 'জয় গুরু, জয় রক, আমার বাংলা' কনসার্ট। নগরবাউল জেমস এবং কলকাতার গায়ক রূপম ইসলামের ব্যান্ড ফসিলস এক মঞ্চে পারফর্ম করবেন। আয়োজক তানিম মান্নান জানিয়েছেন, কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক অংশ নিতে পারবেন। রূপম বর্তমানে তার বই 'বাঘ ব্রহ্ম খেলা'র প্রচারণায় ব্যস্ত রয়েছেন।