বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’

entertainment
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের যৌথ আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। সম্মাননা প্রদান পর্বে ফ্যাশন আইকন এডলফ খান, মিসেস ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬ তমা রশিদসহ অনেককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও জমকালো।