নতুনের বেশি দামে রিফারবিশড ফোন কিনতে!
entertainment
প্রযুক্তি দুনিয়ায় সাধারণত ব্যবহৃত ফোনের দাম নতুন ফোনের তুলনায় কম হয়, কিন্তু স্যামসাং এই নিয়ম ভেঙেছে। তাদের 'রি-নিউড' প্রোগ্রামের আওতায় গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭-এর রিফারবিশড ভার্সনের দাম নতুন ফোনের চেয়ে বেশি। গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর রিফারবিশড দাম ১,৬৯৯ ডলার, নতুন ফোন ১,৫৯৯ ডলার। একইভাবে, জেড ফ্লিপ ৭-এর রিফারবিশড দাম ৯৩৯ ডলার, নতুন ৮৯৯ ডলার। স্যামসাংয়ের পক্ষ থেকে এই বৈপরীত্যের ব্যাখ্যা পাওয়া যায়নি।