কলেরার টিকা প্রদান শুরু, ৫১ লাখ ৭৫ হাজার মানুষের জন্য উদ্যোগ

bangladesh
২০২৬ সালের ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১৪৪টি উপজেলায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯২টি কেন্দ্রে ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।