চীনের থাইপিংলিং পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলো
bangladesh
২০২৬ সালের ৪ আগস্ট, চীনের কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। নতুন ইউনিটে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে এবং এর ৯০ শতাংশ যন্ত্রপাতি দেশীয়ভাবে তৈরি। প্রকল্পের জেনারেল কমান্ডার চাং কুওছিয়াং জানান, দুটি ইউনিট চালু হলে বছরে ১৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে।