রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে, ডিসেম্বরের লক্ষ্য

bangladesh
২০২৬ সালের ২ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চূড়ান্ত পরীক্ষার কাজ চলছে। আগামী মাসে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানান, ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে, ১৮টি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে অনুমোদন দিতে হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে।