স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে
bangladesh
২০২৬ সালের ৩০ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনয় করেছেন। সিনেমাটি ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। পিটার পার্কারের নতুন অধ্যায় ও মানসিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই সিনেমা স্ক্রিন-এক্স প্রযুক্তিতে তৈরি, যা দর্শকদের ২৭০ ডিগ্রি ভিউ উপভোগের সুযোগ দেবে।