মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২
bangladesh
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন দুজন। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তার বাবা মৃত শাহজাহান বেপারী। গ্রামের বাড়ি বরিশালের উজিরপ