ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ আজ মুক্তি পেল বাংলাদেশে
bangladesh
২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে দর্শকরা সিনেমাটি উপভোগ করছেন। প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, পেনেলোপের ভূমিকায় অ্যান হ্যাথাওয়ে এবং টেলিমাকাস চরিত্রে টম হল্যান্ড। নোলান জানান, “এই ছবিতে প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।”