বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী সরকারের দুর্নীতি দায়ী: তথ্যমন্ত্রী

bangladesh
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার সচিবালয়ে বলেছেন, "বিগত সরকারের ভুল নীতি ও হরিলুটের বোঝা এখন রাষ্ট্র ও জনগণকে বহন করতে হচ্ছে।" তিনি জানান, ৬৫ শতাংশ সাধারণ ও নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে।