বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা, বালের্দি ছিটকে গেলেন
bangladesh
আর্জেন্টিনার ২৭ বছর বয়সী ডিফেন্ডার পেদ্রো বালের্দি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ অনুশীলনে ডান পায়ের পেশিতে গুরুতর চোট পান। মেডিকেল পরীক্ষায় পেশিতে টিয়ার ধরা পড়ে, চিকিৎসকদের মতে সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে। কোচ লিওনেল স্কালোনি তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন। বালের্দি আর্জেন্টিনার জার্সিতে ১১ ম্যাচ খেলেছেন এবং বিশ্বকাপে তার বদলি হিসেবে মার্কোস সেনেসিকে নিয়ে আলোচনা চলছে।