নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর ও অগ্নিসংযোগ
bangladesh
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সংঘর্ষে ইউপি চেয়ারম্যান শাহদাত উল্যাহ ও শ্রমিক দলের নেতা মো. হৃদয়সহ ১০ জন আহত হন। আহত হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি অফিসে অগ্নিসংযোগ করা হয়।