বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্ডার বালের্দির চোটের ধাক্কা
bangladesh
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য দুঃসংবাদ এসেছে। অনুশীলনে ডিফেন্ডার লেওনার্দো বালের্দি গুরুতর পেশির চোটে পড়েছেন, ফলে তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই খবর নিশ্চিত করেছে। বালের্দি ২৬ জনের স্কোয়াডের অংশ ছিলেন, কিন্তু এখন স্কালোনিকে নতুন ডিফেন্ডার বাছাই করতে হবে। আগামীকাল ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।