ক্যালিফোর্নিয়ায় ছুরিকাঘাতে নিহত হলেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি

bangladesh
হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় তাঁর বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত বুধবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল, যিনি জেমসের প্রেমিকার ছেলে, গ্রেপ্তার হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।