বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫% জনগণকে সুরক্ষা দিল সরকার
bangladesh
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগণকে মুক্ত রাখা হয়েছে। শনিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকারের সংকল্প ছিল প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়া।” তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বর্তমান সমস্যাগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।