দিল্লিতে ‘তেলাপোকা’ সমাবেশ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

bangladesh
শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ হাজারো সমর্থক জমায়েত হন। তাঁরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। অভিজিৎ বলেন, “দেশের যুবসমাজ আর ভয় পাবে না।” সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো।” আগামী ২৩ জুন দিল্লির রামলীলা ময়দানে সিজেপির দ্বিতীয় বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।