বাংলাদেশে তিন চ্যানেলে সরাসরি বিশ্বকাপ ফুটবল সম্প্রচার শুরু

bangladesh
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি ও টি স্পোর্টস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব পেয়েছে। এই উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বিশ্বকাপ উপভোগ করতে পারবে। ৪৮টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে।