ফটিকছড়িতে সাবেক মেয়রসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
bangladesh
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সভা ও মিছিলে অংশগ্রহণের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম (৬২) এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার (৪০) সহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫)কে। মামলায় অজ্ঞাত ৮০-৯০ জনের নাম উল্লেখ রয়েছে।