বিএসএফের পুশ ইন প্রতিহত, সীমান্তে ৬০ জনের অবস্থান

bangladesh
লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে বিএসএফ ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিজিবির বাধায় তারা নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়ে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১০টি পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বিজিবির মেজর তানভীর আহমেদ জানান, "হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ২১ জনের অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।" বর্তমানে সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে।