কন্যাসন্তানের মা হলেন শবনম বুবলী, শাকিব খানকে ট্যাগ করলেন
bangladesh
ঢালিউড তারকা শবনম বুবলী শুক্রবার তার ফেসবুকে জানালেন, তিনি গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন। সন্তানের নাম শারলিন খান। বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।” তার পোস্টে ৩০ মিনিটের মধ্যে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। ২০২০ সালে শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।