চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন সীমান্তে আটকা

bangladesh
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফ ২৮ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায়। তাঁরা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। ইউপি চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন জানান, ২৮ জনের মধ্যে ১৩ জন খুলনার কয়রার বাসিন্দা। বিএসএফের ১২ ব্যাটালিয়ন তাঁদের খাবার দিলেও তা পর্যাপ্ত নয়। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, "কোনো অগ্রগতি নেই।"