লালমনিরহাট সীমান্তে বিএসএফের ৩০ জন অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

bangladesh
লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২১ জনের অনুপ্রবেশ প্রতিহত করা হয়। মেজর তানভীর আহমেদ বলেন, "আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" বর্তমানে সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে।