নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভে চট্টগ্রামে কাফনের কাপড়ের প্রতীকী প্রতিবাদ
bangladesh
চট্টগ্রামের আগ্রাবাদে আজ শুক্রবার সকালে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন। বিদ্যুৎ ভবনের সামনে অনুষ্ঠিত এই মিছিলে শিশু মৃত্যুর বিচার এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। চলতি মাসে এটি তাদের তৃতীয় মিছিল। নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, ভিডিও দেখে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।