টেকনোর নতুন ৫জি স্মার্টফোন 'ক্যামন স্লিম' আসছে বাজারে
bangladesh
গ্লোবাল টেক ব্র্যান্ড টেকনো তাদের জনপ্রিয় 'ক্যামন' সিরিজের অধীনে নতুন ৫জি হ্যান্ডসেট 'Tecno Camon Slim 5G' বাজারে আনতে যাচ্ছে। এই ডিভাইসটি সম্প্রতি TUV, EEC এবং Geekbench-এ দেখা গেছে। এতে ৪টি ২.৪০ GHz পারফরম্যান্স কোর এবং Mali-G610 MC2 GPU থাকবে। বেঞ্চমার্কিংয়ে এটি সিঙ্গেল-কোরে ৯৮৬ ও মাল্টি-কোরে ২৯০২ স্কোর অর্জন করেছে, যা মিড-রেঞ্জ ডিভাইসের জন্য শক্তিশালী।