ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস

bangladesh
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় সামান্য বৃষ্টি হলেও গরম কমেনি। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ শুক্রবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের ৪৮ জেলায় গত বুধবার তাপপ্রবাহ বয়ে গেছে, যা এই বছর রেকর্ড। দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে।