কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে স্বর্ণের আধিপত্য, মার্কিন বন্ডের চেয়ে এগিয়ে
bangladesh
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে স্বর্ণের হিস্যা ২০২৫ সালের শেষে ২৭ শতাংশ, যা এক বছর আগে ছিল ২০ শতাংশ। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) জানিয়েছে, মার্কিন ট্রেজারির হিস্যা কমে ২২ শতাংশে নেমেছে। ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ড বলেছেন, “ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের চাহিদা জোরালো।” বর্তমানে ৩৬ হাজার টনের বেশি স্বর্ণ মজুত রয়েছে।