সিরিতে নতুন নিরাপত্তা সুবিধা যোগ করতে যাচ্ছে অ্যাপল
bangladesh
অ্যাপল তাদের স্মার্ট সহকারী সিরিতে নতুন নিরাপত্তা সুবিধা যুক্ত করতে যাচ্ছে। ৮ জুন, ২০২৩ তারিখে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিসি) এই ঘোষণা আসতে পারে। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান জানান, ব্যবহারকারীরা নিজেদের কথোপকথনের তথ্য কত দিন সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময় শেষে কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।