বিএসএফের পুশইন প্রতিরোধ, বিজিবির সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত

bangladesh
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফ ২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের প্রতিরোধ করলে বিএসএফ সফল হয়নি। বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করবে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, "কোনো অবস্থাতেই ওই ২৮ জনকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।"