মগবাজারের আদ্দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ
bangladesh
রাজধানীর মগবাজারে আদ্দীন হাসপাতালে ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালের ভবন চিকিৎসা কার্যক্রমের জন্য অনুপযুক্ত। তদন্তে সেবিকাদের অবহেলা ও অসহযোগিতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।