হুমায়ূন আহমেদের স্মরণে নুহাশের বিশেষ আলোচনা অনুষ্ঠান

bangladesh
আগামীকাল বিকাল ৪ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে হুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন তার পুত্র নুহাশ হুমায়ূন। অনুষ্ঠানে ৪টায় প্রদর্শিত হবে ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমা এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ সেমিনার হবে। সভাপতিত্ব করবেন শেখ রেজাউদ্দিন আহমেদ। রাত ৮টায় ‘ঘেটুপুত্র কমলা’ প্রদর্শিত হবে।