মিরপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, কানাডাপ্রবাসী স্বামী-মেয়ে
bangladesh
রাজধানীর মিরপুরে ৫৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে পল্লবী থানার পুলিশ ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নারীর স্বামী ও দুই মেয়ে কানাডায় থাকেন এবং তিনি ১২ বছর আগে দেশে ফিরে একা বসবাস করতেন। পুলিশ কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।