গুগল চালু করছে ওয়েবসাইটের তথ্য ব্যবহারের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

bangladesh
গুগল তাদের ‘এআই ওভারভিউ’ সুবিধায় ওয়েবসাইটের তথ্য ব্যবহারের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের ফলে প্রকাশক ও কনটেন্ট নির্মাতারা সিদ্ধান্ত নিতে পারবেন, তাদের তথ্য গুগলের এআই সার্চে ব্যবহার হবে কি না। গুগল জানিয়েছে, “নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ওয়েবসাইটের মালিকদের মতামত বিবেচনায় নিয়ে তৈরি হচ্ছে।” শিগগিরই সার্চ কনসোলে এই সুবিধা যুক্ত হবে।