যুবদলের নতুন নেতৃত্বে মুন্না-নয়ন, ১৫১ সদস্যের কমিটি গঠন

bangladesh
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেজাউল কবীর পল এবং সহ-সভাপতি হিসেবে জিয়াউর রহমান জিয়া রয়েছেন।