পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যার মামলায় যুক্তিতর্ক শুরু
bangladesh
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসার ধর্ষণ ও হত্যার মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। প্রধান আসামি সোহেল রানা আদালতে ক্ষমা প্রার্থনা করে বলেন, "আমার একটা ছাওয়াল আছে, আমাকে মাফ করে দেন স্যার।" ১৯ মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার হয়, এরপর সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।