জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, ফিরলেন নারায়ণগঞ্জে

bangladesh
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এক বছরের বেশি সময় কারাভোগের পর বুধবার রাত সোয়া ১০টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। রাত সাড়ে ১২টায় তিনি দেওভোগ এলাকায় নিজের বাসায় পৌঁছান। আইভী বলেন, “আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তার হন এবং ১২টি মামলায় অভিযুক্ত ছিলেন।