বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের আশা, বিটিভির সঙ্গে আলোচনা চূড়ান্ত
bangladesh
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ সরকার ফিফার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, “পাবলিক মানি খরচ না করে পাবলিককে খেলা দেখানোর জন্য আলোচনা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।” বিটিভি সম্প্রচারস্বত্ব পেতে চায়, যা দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেডের সঙ্গে চুক্তি হয়নি।