আওয়ামী লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহর মৃত্যু, শোকের ছায়া

bangladesh
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ আজ বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মেয়ে মানসুরা রহমতুল্লাহ জানান, জানাজা বেলা সাড়ে তিনটায় বেরাইদ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি পাঁচবার ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রহমতুল্লাহর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।