এবারের বিশ্বকাপে ৪০+ বছর বয়সী ৮ ফুটবলার, রেকর্ড গড়ার পথে

bangladesh
২০২৬ বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী ফুটবলারদের সংখ্যা রেকর্ড ৮। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এই ফুটবলারদের মধ্যে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৪১), ক্রেগ গর্ডন (৪৩) ও গিয়ের্মো ওচোয়া (৪০)। গর্ডন স্কটল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে মাঠে নামলে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন। ২৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অংশ নেবে স্কটল্যান্ড।