বাগেরহাটে কুমির সরানোর সিদ্ধান্ত, শিশু মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে

bangladesh
বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘিতে থাকা কুমিরটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার রাতে ৭-৮ বছর বয়সী ফাতেমা নামের শিশুকে কুমির টেনে নিয়ে যায়, পরদিন তার লাশ পাওয়া যায়। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, "মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে সরিয়ে নেওয়া হবে।" খুলনা থেকে বন্য প্রাণী বিশেষজ্ঞরা আজ এসে কুমিরটির আচরণ পর্যবেক্ষণ করবেন।