ইউক্রেনে রাশিয়ার হামলায় ২২ জনের মৃত্যু, কিয়েভে ক্ষয়ক্ষতি ব্যাপক
bangladesh
গতকাল সোমবার রাতে ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। কিয়েভ, দিনিপ্রোসহ সাতটি অঞ্চলে ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিয়েভের মেয়র জানান, হামলায় ৩ শিশুসহ ৬০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়ার বর্বরতা চলতেই থাকবে।” বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ অন্ধকারে।