বিসিবি নির্বাচনের তফসিল নিয়ে হাইকোর্টের আদেশ আগামীকাল

bangladesh
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা নিয়ে করা রিটের ওপর আগামীকাল বুধবার আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মো. আসিফ হাসানের বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেছেন। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে ৬ মে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠানো হয়। আবেদনকারীরা হলেন আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, ও আকিব জাভেদ।